,

দুই খুন চাপা দিতে আরো ১৭ হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : চীনে দেনা পরিশোধ করতে অস্বীকৃতি জানানোয় এক তরুন তার মা-বাবাকে হত্যা করেছে। আর এই অপরাধ ঢাকতে সে আরো ১৭ জনকে হত্যা করেছে।

 

china1475508462
গত বুধবার দেশটির ইউনান প্রদেশে এ ঘটনা ঘটেছে। সোমবার চীনা সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বুধবার প্রাদেশিক রাজধানী কুনমিং থেকে নিজের গ্রামের বাড়ি ইয়েমাতে আসে ইয়াংকিং পেই নামে ২৭ বছরের ওই তরুণ। বাসায় ফিরে সে বাবা-মায়ের কাছ থেকে নিজেদের ঋণের জন্য অর্থ দাবি করে। এসময় অর্থ প্রদানে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ ইয়াংকিং তাদের হত্যা করে। নিজের এই অপরাধ প্রতিবেশীরা জেনে যেতে পারে ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সে। পরে সে প্রতিবেশী ১৭ জনকে হত্যা করে। এদের মধ্যে তিন শিশুও রয়েছে। হত্যাকাণ্ডের পরপর কুনমিংয়ে পালিয়ে যায় ইয়াংকিং। বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে ১৯ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তের পর হত্যাকাণ্ডের সঙ্গে ইয়াংকিংয়ের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে পুলিশ। শুক্রবার তাকে কুমনিং থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকারও করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে