,

শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি অচল এটা ভুল, প্রমাণ করে দেবো : পিএ কাজল

pa-kajolবিনোদন প্রতিবেদক : শাকিব খান। বর্তমানে বাংলা চলচিত্রের সময়ের এক অপ্রতিদ্বন্দ্বী নাম। জীবনের টার্নিং ছবি আমার প্রাণের স্বামী। ওই ছবিই শাকিবের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। শাকিব আজ ঢাকাই ছবির সুপারস্টার। গোটা মিডিয়া জানে শাকিব অপ্রতিদ্বন্দ্বী। তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অনেকের ধারণা শাকিব খানই ইন্ডাস্ট্রিতে একমাত্র কর্ণাধার। শাকিব ছাড়া ইন্ডাস্ট্রি অচল। তবে এই ধারণাকে আমি ভুল প্রমাণ করে দেবো।

পরিচালক পিএ কাজল রবিবার রাতে কাকরাইলেএর এক টি প্রযোজনা সংস্থার কার্যালয়ে বসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। `আমার প্রাণের স্বামী` ছবিটি পরিচালনা করেছেন পিএ কাজল। সামনে সাইমন সাদিক-অহনা জুটিকে নিয়ে তাঁর নির্মিত চোখের দেখা মুক্তি পেতে যাচ্ছে। আর এই ছবিকে ঘিরে জানালেন নানা প্রত্যাশার কথা।

সাইমন শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি প্রকট উত্তর না দিলেও পিএ কাজলের প্রচ্ছন্ন সম্মতি লক্ষ্য করা যায়। তিনি বলেন, আমি বলবো না কে কার প্রতিদ্বন্দ্বী। শুধু বলবো আপনারা আগামী ১৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। দীর্ঘদিন থেকে আমরা ইন্ডাস্ট্রিতে আছি। কিছুটা হিসেবে-নিকেশ আমরা বুঝি।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে সাইমন সাদিক অহনা অভিনীত চোখের দেখা ছবিটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। শতাব্দী ওয়াদুদের অভিনয় প্রসঙ্গে কাজল বলেন, আমাদের উপমহাদেশে হুমায়ূন ফরিদীর মতো খল অভিনেতা খুঁজে পাওয়া যাবে না। তামিল,তেলেগু, হিন্দি, বলিউড কোথাও সম্ভব নয় আরেকজন ফরিদীকে তৈরি করা কিংবা খুঁজে পাওয়া। আমি শতাব্দীকে বলেছি হুমায়ূন ফরিদীর অভিনয়টা করতে হবে। শতাব্দী ভালো করেছে।

ছবির গল্পে কোনো অনুকরণ বা অনুসরণ আছে কি না এমন প্রশ্নের জবাবে পিএ কাজল বলেন, যদি কেউ বলতে পারে গল্প নকল তাহলে আমি চলচ্চিত্র থেকে ইস্তফা দিয়ে দেবো। বিন্দুমাত্র নকল নেই। একেবারে মৌলিক গল্প। ইয়াং জেনারেশনের বিষয়টি মাথায় রেখেই গল্প লেখা হয়েছে। এই ছবিতে শুরুতেই সাইমনকে দেখা যাবে `স্প্রিটেড ইয়াং বয়` হিসেবে। যে কি না একজন ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করবে। গো নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে