,

আইএস জঙ্গির ছিন্ন মাথা রান্না করেন এই নারী!

28244-ctllrqixyaaethnআন্তর্জাতিক ডেস্ক : স্বামী, বাবা ও তিন ভাইকে হত্যা করেছে আইএস। পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ নিতে আইএস জঙ্গিদের ছিন্ন মাথা রান্না করার দাবি করেছেন ৩৯ বছর বয়সী নারী ওয়াহিদা মোহাম্মদ আল জুমেইলি। তিনি আইএস বিরোধী আধা সামরিক দলের প্রধান।

এ নারীর দ্বিতীয় স্বামী মারা গেছেন আইএসের হাতে। পরিবারের সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নিতে আধা সামরিক বাহিনী গড়ে তোলেন ওয়াহিদা। ৭০ জনের দলের নেতৃত্বে থাকা ওয়াহিদার দলকে গাড়ি ও অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করছে ইরাকি সেনাবাহিনী। উম হানাদি নামে পরিচিত এ নারীর দলের যোদ্ধারা সম্প্রতি ইরাকের শিরকাত শহর মুক্ত করার লড়াইয়ে অংশ নিয়েছিল।

সেই লড়াইয়ের বর্ণনায় ওয়াহিদা বলেন, আমি তাদের সঙ্গে লড়াই করেছি, তাদের মাথা শরীর থেকে ছিন্ন করেছি, তাদের মাথা রান্না করেছি ও দেহ পুড়িয়ে দিয়েছি।

ওয়াহিদা ফেসবুকে ছিন্ন মাথাসহ দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছিলেন। আরেক ছবিতে দেখা যায়, রান্নার পাত্রে দুটি ছিন্ন মস্তক ও তৃতীয় ছবিতে দেখা যায় তিনি মাথা বিহীন দেহ পোড়াচ্ছেন।

ওয়াহিদার দাবি, তিনি আইএসের মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে আছেন। ওয়াহিদা বলেন, আমি আইএসের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছি, এমনকি আবু বকর আল বাগদাদিও (আইএস প্রধান) আমাকে হুমকি দিয়েছে। ছয়বার তারা আমাকে হত্যা করার চেষ্টা করেছে। আমার মাথায় ও পায়ে বোমার স্প্লিন্টার আছে, পাজরের হাড় ভাঙ্গা; কিন্তু তাতে আমি লড়াই বন্ধ করিনি।

উল্লেখ্য, আইএস যোদ্ধারা নারীর হাতে নিহত হওয়াকে ভয় করে। এক কুর্দি নারী সেনার মতে, আইএস যোদ্ধারা বিশ্বাস করে নারী সেনার হাতে নিহত হলে তারা বেহেশতে যেতে পারবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা