,

কেমন চলছে শাকিব ও অপুর সংসার

shakib-khanবিনোদন প্রতিবেদক : শাকিব-অপু ভালো আছেন। শাকিব দেশে আর অপু বিদেশে থাকলেও তাদের সংসার ভালোই চলছে। শীর্ষ নায়ক দেশে শুটিং নিয়ে ব্যস্ত আছেন। আর কলকাতায় পূজা-অর্চনা করছেন অপুবিশ্বাস। এমনটাই জানা গেছে আলোচিত এই দুই তারকার ঘনিষ্ঠজনদের কাছ থেকে।

সূত্রমতে, ২০০৮ সালে গোপন বিয়ের পিঁড়িতে বসেন শাকিব-অপু। এরপর দীর্ঘসময় ধরে চলছে লোকচক্ষু থেকে আড়াল করা তাদের সংসার। গুলশানেই দুজনের বাসা। প্রায় সময় যার যার বাসায় থাকতে হলেও দুজনই ছিলেন দুজনার বেশ কাছাকাছি।

বিয়ের বয়স ৮ বছর পেরুলেও কখনো তারা তা স্বীকার করেননি। তাদের ঘনিষ্ঠরা বলছেন, ‘ফিল্ম ক্যারিয়ারের যদি কোনো ক্ষতি হয়’ এমন আশঙ্কা থেকেই দীর্ঘ সময় নীরব আছেন তারা। চলচ্চিত্রকাররা বলছেন, প্রেম বিয়ে কোনো অপরাধ নয়। আর একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্ক গড়ে ওঠাও স্বাভাবিক। শুধু ঢাকাই ছবিতে নয়, হলিউড-বলিউডেও অনেক তারকা বিয়ে করে জনপ্রিয়তা ধরে রেখেছেন। আসলে অভিনয় জানাটাই মুখ্য। এটিই টিকে থাকার মূলমন্ত্র। তাই প্রেম, বিয়ে নিয়ে শাকিব-অপুর ভয় পাওয়াটা একেবারেই অমূলক।

এদিকে শাকিব-অপুর বিয়ের বিষয়টি সম্প্রতি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর অপু অনুরোধ জানিয়ে বলেছেন আমরা ভালো আছি। এমন কিছু লিখবেন না যাতে ঘরে প্রবেশ করার আগেই সেই ঘর পুড়ে যায়। আমরা সুখে-শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে চাই। অনেক দিন একটানা কাজ করতে গিয়ে এখন কিছুটা ক্লান্ত আমি। তাই বিদেশে এসেছি হাওয়া বদলের জন্য। সঙ্গে বোন রয়েছে। পূজা-অর্চনা করছি। ঘুরে বেড়াচ্ছি। সামনে দুর্গা পূজা। মাকে বরণের প্রস্তুতি নিচ্ছি। বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছে আমার। বছরের শেষদিকে দেশে ফিরব। আবার ক্যামেরার সামনে দাঁড়াব। আগের মতো চিরচেনা ব্যস্ততায় ফিরব।

অন্যদিকে অপু প্রসঙ্গে শাকিব খান মিডিয়ার কাছে বলেছেন, অপু তার পরিবারের সঙ্গে ভালো আছেন। শিগগিরই আটঘাট বেঁধে ফিরবেন তিনি। সবাইকে রীতিমতো চমকে দেবেন।

দুজনের কথায় একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে, তাদের সম্পর্কটা এখনো বেশ ভালো। সুখেই সংসার করছেন তারা। সময় পেলেই শাকিব উড়ে যান কলকাতায় অপুর কাছে। কিছুটা সময় কাটিয়ে ফেরেন। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর অপুর কাছে গিয়েছিলেন তিনি এমন দাবি তার ঘনিষ্ঠ সূত্রের।

চলতি বছরের মার্চ থেকে অপু লোকচক্ষুর আড়ালে চলে যান। জুন মাসে পাড়ি জমান কলকাতায়। মাঝের সময়টা কখনো ঢাকা কখনো বগুড়ায় মায়ের বাড়িতে ছিলেন বলে জানায় অপুর ঘনিষ্ঠ সূত্র। সূত্রের দাবি, শাকিব-অপু সুখী দম্পতি হলেও অন্য সবার মতো তাদের মধ্যেও কখনো কখনো বৈরী বাতাস ঝড় তুলে।

সময়ে আবার সব ঠিক হয়ে যায়। এটি নির্ভর করে আসলে দুজনের ভালোবাসার গভীরতার ওপর। অপু যে শাকিব খানকে সত্যি মনেপ্রাণে ভালোবাসেন তার প্রমাণ তিনিই দিয়েছেন। তার কথায় শাকিব কখনো আমাকে কোনো কারণে ভুল বুঝলেও আমি তাকে ছাড়া থাকতে পারব না। কোনো দিনই তাকে ছাড়তে পারব না। দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি বলেন, তাকে নিয়েই আমি সংসার সাজিয়েছি, আমাদের সংসার কোনো ঝড়ে ভাঙবে না কোনো দিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে