বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে পাক-ভারত নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা শুরু

india-pak-550x367ভারতের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের উরি সেনা সদর দফতরে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। এই নিয়ে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সরতাজ আজিজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এ নিয়ে আলোচনা সেরেছেন পাকিস্তানের এনএসএ নাসের জাঞ্জুয়ার সঙ্গে। দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কমাতে কথা হয়েছে দুই জনের মধ্যে। নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে দুই পক্ষই সম্পর্ক পুনর্গঠনে জোর দিয়েছে বলেও জানান আজিজ।
তবে সম্পর্ক মেরামত কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে রোববার রাতেই। বারামুল্লায় নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। এতে ১ সীমান্তরক্ষী ৩ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে আরো সহিংসতার আশঙ্কা আরও জোরালো করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তানও ভারতের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করতে সক্ষম।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও এবিপি নিউজ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ