,

এফডিসিতে অহনার ‘আয়না ঘর’

বিনোদন ডেস্ক : অভিনেত্রী অহনা মাঝে মাঝে বড় পর্দার কাজ করলেও নিয়মিত ছোট পর্দায় কাজ করছেন তিনি। এ জন্য সচরাচর তাকে বিএফডিসিতে দেখা যায় না। তবে গতকাল রোববার (২ অক্টোবর) তাকে বিএফডিসিতে দেখা যায়। কিন্তু কোনো সিনেমার শুটিংয়ে নয়, ‘আয়না ঘর’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন তিনি।

ahona1475459312
নাট্যনির্মাতা ও চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলিক পরিচালিত ‘আয়না ঘর’ শিরোনামের ধারাবাহিকটিতে অহনার বিপরীতে অভিনয় করছেন অভিনয়শিল্পী অপূর্ব। এ ছাড়া এতে আরো অভিনয় করছেন আবুল হায়াত, আল মনসুর, শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নাদিয়া, আমব্রিন, সাব্বির আহমেদ প্রমুখ।

এ নাটক প্রসঙ্গে অহনা রাইজিংবিডিকে বলেন, ‘একটি পারিবারিক গল্পের নাটক আয়না ঘর। এতে একজন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছি। পুরান ঢাকার ছেলে অপূর্বর সঙ্গে আমার প্রেম হয়। এ নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।’

মাসুম রেজার রচনায় এ ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রতি সোম ও বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হচ্ছে।

অহনা অভিনীত ‘চোখের দেখা’ সিনেমাটি আগামী ১৪ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। পি এ কাজল পরিচালিত এ সিনেমায় অহনার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে