,

তাপসীর চোখে পানি!‌‌

tapasiবিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চনের সওয়ালে কেঁদে ফেলেছিলেন তাপসী পান্নু। ‘‌পিঙ্ক’‌ সিনেমার সেই কান্নায় চোখ ভিজিয়েছেন অনেকেই। তবে রিলিজের পর সিনেমার সাফল্যে এখন শুধুই চওড়া হাসি তাপসীর মুখে। তবুও তার মধ্যেও আবার কেঁদে উঠলেন তিনি। কেন?‌ আসলে প্রগতিশীল নারীকে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে নিয়ত। তাপসী এমনই এক চরিত্রে অভিনয় করেছেন যার সঙ্গে একাত্ম হয়ে পড়েছে অনেক নারীই। এমনই এক ভক্ত সৃষ্টি মিত্র তাপসীকে টুইট করেছেন। তাতে লেখা, ‘‌আপনি অনেকের জীবনে বদল এনেছেন। অনেকের চিন্তার পরিবর্তন এনেছেন।’‌ তাপসী-‌মুগ্ধতা যেন কিছুতেই কাটছে সৃষ্টির। আরও লিখেছেন, ‘‌আপনি নারীদের আরও শক্তিশালী করেছেন। তাঁদের নিজেদের নিয়ে ভাবতে বাধ্য করেছেন। সমাজের মন্দ জিনিসগুলো নিয়ে লড়তে প্রেরণা জুগিয়েছেন।’‌ পিঙ্ক দেখে তাঁর উপলব্ধি— মুক্তি ও স্বাধীনতার বার্তা রয়েছে। সমাজের মূল্যবোধ এবং ঐতিহ্যই শেষ কথা নয়। চিঠি পড়ে তাপসীর চোখে পানি। পাল্টা টুইটে তাপসী লিখেছেন, ‘এই মন্তব্য ‌আমার চোখ ভিজিয়ে দিয়েছে। তাই তো আমরা বলছি পিঙ্ক এখন একটা আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। আসুন আমরা সকলে এই আন্দোলনের অংশীদার হই।’‌ সূত্র: ‌আজকাল ‌

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা