,

‘সাম্রাজ্যবাদ নয়, বলিদানেই বিশ্বাসী ভারত’

modiআন্তর্জাতিক ডেস্ক : ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি। কোনো দেশের অংশ পাওয়ার জন্য ভারত ক্ষুধার্তও নয়। বরং অন্যের জন্য চরম আত্মত্যাগের নজির রয়েছে এ দেশের। সার্জিকাল স্ট্রাইক নিয়ে যখন তোলপাড় গোটা বিশ্ব, তখন এভাবেই নিজেদের স্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার প্রবাসী ভারতীয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, ‘এই দেশ কখনো কোনো দেশের জমি পাওয়ার জন্য ক্ষুধার্ত নয়। আমরা কখনো অন্য কোনো দেশে আক্রমণ চালাইনি। আমরা হলাম এমন একটা রাষ্ট্র, যারা অন্য দেশের জন্য নিজেদের জীবন দিয়েছে। দুই বিশ্বযুদ্ধে অন্য রাষ্ট্রের জন্য প্রাণ দিয়েছেন প্রায় দেড় লাখ ভারতীয় সৈনিক।’

তবে, মোদির আক্ষেপ, ‘যখনই যে দেশে যাই, তখন ভারতীয় শহিদস্মৃতিফলক দর্শন করি। তবু, এই আত্মত্যাগ আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারেনি।’ ভারত কখনোই অন্য কোনো দেশের রাজনীতিতে নাক গলানো বা সেখানে নিজেদের ক্ষমতাপ্রয়োগের ব্যাপারে উত্‍‌সাহী নয় বলেও মত পোষণ করেন মোদি। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে