,

করাচি উপকূলে পাক-ইরান নৌবাহিনীর যৌথ মহড়া

pak-iran-550x309পাকিস্তানের করাচি বন্দরের উপকূলে পাকিস্তান ও ইরানের নৌবাহিনী ত্রাণ ও উদ্ধার বিষয়ক যৌথ মহড়া চালিয়েছে। শনিবার এ মহড়ায় ইরানের চারটি যুদ্ধজাহাজ অংশ নেয়।
সূত্র মতে, দু’দেশের নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ মহড়ায় উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ, হেলিকপ্টার ভার্টিক্যাল রেফারেন্স ট্রেনিং, পতাকা ব্যবহারের মাধ্যমে টেলিযোগাযোগের অনুশীলন, লাইট, রেডিওগ্রাফ এবং আরো কিছু অনুশীলন করা হয়েছে। এতে ইরানের পক্ষে অংশ নেয় লাওয়ান লজিস্টিক যুদ্ধজাহাজ, ফালাখান, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ খঞ্জর এবং সেনা বহনকারী যুদ্ধজাহাজ কোনারাক। এছাড়া, ইরানে তৈরি একটি হেলিকপ্টারও মহড়ায় অংশ নেয়।
এদিকে সামুদ্রিক প্রশিক্ষণ জোরদার করার লক্ষ্যে পাকিস্তানি নৌবাহিনীর কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে ইরানি বহরের কমান্ডাররা বৈঠকের পরিকল্পনা করেছেন। গত ২৭ সেপ্টেম্বর ইরানের ৪৩তম নৌবহরের চারটি জাহাজ করাচি বন্দরে ভেড়ে।-রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা