,

পাকিস্তানে সব ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ

photo-1475331034পাকিস্তানে সব ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিইিএমআরএ) এই নিষেধাজ্ঞা ১৫ অক্টোবরের পর থেকে কার্যকর হবে। আজ শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যম ‘দ্য নেশন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানি জনগণ সব ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি আস্তানা লক্ষ্য করে ‘সার্জিকাল স্ট্রাইক’ নামে ভারতের অভিযানের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ১৫ অক্টোবরের পর ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধের নির্দেশ অমান্য করা হলে ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠেছে, ভারতে পাকিস্তানি অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে এবং ভারতীয় শিল্পীরা ইসলামাবাদের বিরুদ্ধে নেতিবাচক বার্তা দিয়েছেন। এ কারণে পাকিস্তানি জনগণ ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি তুলেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা