,

আলেপ্পোর বৃহত্তম হাসপাতালে ব্যারেল বোমা হামলা

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার আলেপ্পো নগরীর বিদ্রোহী অধিকৃত অংশে অবস্থিত বৃহত্তম হাসপাতালটিতে শনিবার অন্তত দুটি ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে। হাসপাতালটিকে সহায়তা প্রদানকারী চিকিৎসা সংস্থা এ খবর জানায়।এম-১০ নামে পরিচিত এ হাসপাতালটিতে গত বুধবারও প্রবল বোমা হামলা হয়। এ সময় ওই এলাকার দ্বিতীয় বৃহত্তম হাসপাতালটিতে বোমা হামলা হয়। জাতিসংঘ মহাসচিব এ হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন।

barrelbomb_52921

সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি (এসএএমএস)-এর আদহাম সাহলুল শনিবারের হামলা সম্পর্কে বলেন, ‘এম-১০ হাসপাতালে দুটি ব্যারেল বোমা আঘাত করেছে। এ ছাড়া একটি গুচ্ছ বোমা হামলারও খবর পাওয়া গেছে।’ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক ই-মেইল বিবৃতিতে শনিবারের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, নতুন এ হামলা আলেপ্পোতে বৈরিতা অবসানের এবং সেখানকার বেসামরিক লোকদের মানবিক সহায়তা প্রাপ্তির তীব্র প্রয়োজনীয়তাকে তুলে ধরে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এম-১০ হামলার কথা নিশ্চিত করে।অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেন, এ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। তবে তিনি নিহত ব্যক্তি হাসপাতালের রোগী না স্টাফ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা