বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিল্পীরা অনুমতি নিয়ে আসে, সন্ত্রাসীরা নয়’

 
বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তান দুই ‘চিরশত্রু’ দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। কাশ্মিরের উরিতে হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের দেশ ছাড়ার দাবি জানায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামের একটি সংগঠন।

salman1475241105

এদিকে ভারতে পাকিস্তানি শিল্পীদের অবস্থান এবং সিনেমায় অভিনয় নিয়ে বলিউডের পরিচালক এবং অভিনয়শিল্পীরা নিজ নিজ মতামত প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে দিল্লিতে একটি অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘শিল্পী এবং সন্ত্রাসীর মধ্যে পার্থক্য রয়েছে। শিল্পীরা অনুমতি নিয়ে আসে, সন্ত্রাসীরা নয়।’

এর আগে পাকিস্তানি অভিনয় শিল্পী ফাওয়াদ খান এবং মাহিরা খান থাকায় করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং শাহরুখ খানের ‘রইস’ সিনেমাটি নিষিদ্ধের দাবি তোলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তারা জানায়, ভারতে সিনেমা মুক্তি দিতে হলে পাকিস্তানি শিল্পীদের দৃশ্য বাদ দিতে হবে। এমনকি পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেয় তারা। পরবর্তীতে চুপি চুপি ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যান ফাওয়াদ।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হয়। এর পরেই পাক-ভারত সম্পর্কে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ