,

সালমান খানকে গৃহবন্দি করে রাখার পরামর্শ

 

বিনোদন ডেস্ক : বলিউডের সুলতান খ্যাত অভিনেতা সালমান খানকে গৃহবন্দি করে রাখা উচিত বলে মন্তব্য করেছেন শিব সেনা এমপি সঞ্জয় রাউত।এ নেতা আরো জানান, সালমানের পরিবারের কেউ দেশের (ভারতের) জন্য জীবন দেননি, এ জন্যই এ অভিনেতা এতো বক বক করছেন। শনিবার পাকিস্তানি শিল্পীদের ভারতীয় সিনেমায় অভিনয়ের বিষয়ে সালমানের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন রাউত।

salman_khan1475324889

রাউত বলেন, ‘দেশ যখন বিপদাপন্ন এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এ সময় সালমান খানকে গৃহবন্দি করে রাখা উচিৎ তার বাবা সেলিম খানের। কারণ কেউ জানে না, তিনি কখন কী বলে তার পরিবারকে বিপদে ফেলেন।’

তিনি আরো বলেন, ‘তার পরিবারের কেউ দেশের জন্য জীবন দেননি। এ জন্যই তিনি এত বক বক করছেন। এমনকি তার বাড়ির সামনে আন্দোলনের বিষয়টি তার ওপর কোনো প্রভাব ফেলেনি।’

সঞ্জয় রাউত বলেন, ‘এক দিকে পাকিস্তানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে একই পরিবারের সদস্য হয়ে সালমান বোকার মতো কথা বলছেন।’

শিব সেনা নেতা বলেন, ‘ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকাদের মুখ বন্ধ রাখা উচিত, বিশেষ করে সালমান খানকে।’

এর আগে কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের দেশ ছাড়ার দাবি জানায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামের একটি সংগঠন।

বিষয়টি নিয়ে দিল্লিতে একটি অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘শিল্পী এবং সন্ত্রাসীর মধ্যে পার্থক্য রয়েছে। শিল্পীরা অনুমতি নিয়ে আসে, সন্ত্রাসীরা নয়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে