,

পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধ

posterবিনোদন ডেস্ক : পাকিস্তানের অধিকাংশ প্রেক্ষাগৃহ ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি দেখিয়ে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, পাকিস্তানের লাহোর, করাচি ও ইসলামাবাদের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

সীমান্তে দুই দেশের সেনাবাহিনী মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির ধারাবাহিকতায় পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণা এল।

পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র বেশ জনপ্রিয়।

পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, তাঁরা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্তটি নিয়েছেন। অন্তত কয়েক সপ্তাহ কিংবা দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিদ্ধান্তটি বলবৎ হতে পারে। এতে হয়তো তাঁদের ব্যবসায়িক ক্ষতিও হবে।

গত বৃহস্পতিবার ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের একটি সংগঠন পাকিস্তানি তারকাদের বলিউডে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেয়।

ভারতের একজন ডানপন্থী রাজনীতিবিদ পাকিস্তানি তারকাদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন।

ভারত-পাকিস্তানের মধ্যকার তিক্ত সম্পর্কের প্রভাব এর আগেও দেশ দুটির সংস্কৃতিজগতে পড়তে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা