,

শাহরুখ খান পাকিস্তানি!

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়লেও এ অভিনেতা দেখিয়ে এসেছেন দেশপ্রেমে কমতি নেই তার।গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হয়। এর পরেই পাক-ভারত সম্পর্কে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

sharukh1475239028

এদিকে গতকাল ২৯ সেপ্টেম্বর সীমান্ত রেখা পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনাদের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ সাফল্যের পর বলিউডের বিভিন্ন তারকারা মাইক্রোব্লগিং সাইট টুইটারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান।

শাহরুখ খান এক টুইটে লেখেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় সেনা জওয়ানরা যে ভূমিকা নিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ। আমাদের সবার উচিত ভারতীয় সেনাদের সুরক্ষার জন্য প্রার্থনা করা’

শাহরুখের এই টুইটের পর পাল্টা একটি জবাব দেন এক পাকিস্তানি তরুণী। ফাতেমা সায়েম নামের করাচির ওই তরুণী লেখেন, ‘সন্ত্রাস? আপনার দেশেই জন্ম হয় সন্ত্রাসের। শাহরুখ পাকিস্তানিরা আপনাকে ঘৃণা করে। ভুলে যাবেন না, আপনিও পাকিস্তানি।’

সেই টুইট নিয়ে এখন চলছে ভার্চুয়াল জগতে যুদ্ধ। শাহরুখকে পাকিস্তানি বলায় ভীষণ খেপেছে শাহরুখ ভক্তরা। যদিও এ প্রসঙ্গে শাহরুখের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা