,

‘আমার কোনো ইনসিকিউরিটি নেই’

 

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। কলকাতার জনপ্রিয় অনেক চিত্রনায়কদের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন তিনি। কিন্তু গত এক বছর তার অভিনীত কোনো সিনেমা টলিউডে মুক্তি পায়নি।

shuvosree1475288065
দীর্ঘ বিরতি ভেঙে আসছে পূজোয় ‘প্রেম কি বুঝিনি’ ও ‘অভিমান’ শিরোনামের দুটি সিনেমা একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমা মুক্তিকে সামনে রেখে কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

এ সময় শুভশ্রীর কাছে জানতে চাওয়া হয় গত এক বছর আপনার কোনো সিনেমা মুক্তি পায়নি। খবরে কাগজেও আপনাকে নিয়ে তেমন একটা লেখালেখিও হয়নি। এতে আপনার কোনো সমস্যা হয়নি? এমন প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, ‘সত্যিকার অর্থে আমার কোনো ইনসিকিউরিটি নেই। আর একটা জিনিস খুব মনে হয়, জীবনে সব কিছুই খুব ক্ষণস্থায়ী। তা এই খবরে থাকাই হোক কিংবা সাফল্য। তাই যখন যেমন আছি, তার মধ্যেই আনন্দে থাকি। আমার ভালো থাকার সঙ্গে সাফল্য বা খবরের কাগজে ছবি প্রকাশের কোনো সম্পর্ক নেই। ভালো থাকাটা ভেতরের ব্যাপার।’

‘প্রেম কি বুঝিনি’ সিনেমায় ওমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শুভশ্রী। সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার সুদীপ্ত সরকার। আর ‘অভিমান’ সিনেমায় জিতের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন শুভশ্রী। সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার রাজ চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে