,

ভারতীয় সিনেমায় পাকিস্তানি অভিনেতা নিষিদ্ধ

pak-india_129876বিনোদন ডেস্ক : ভারতের উড়িতে জঙ্গি হামলার জেরে দুই দেশের মধ্যে স্নায়ু যুদ্ধ চলছে। এরই রেশ পড়েছে বিনোদন জগতেও। যুদ্ধ যুদ্ধ আবহের ছায়া এবার সিনেমা জগতেও। পাকিস্তানি কলাকুশলীরা আর ভারতীয় সিনেমায় অভিনয় করতে পারবেন না। এমনই সিদ্ধান্তের কথা জানাল ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বডি (আইএফআইবি)। এতদিন বিনোদনের জগতকে ভারত-পাকিস্তান সম্পর্কের খারাপ ছায়া থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। বলিউডে চুটিয়ে অভিনয় করছিলেন ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফর, হুমাইয়মা মালিক সহ অনেক পাকিস্তানি তারকা। কিন্তু উরি হামলার পর ব্যাপারটা বদলাতে শুরু করে।

সাঈফ আলি খান থেকে করণ জোহর, বরুণ ধাওয়ানরা পাক অভিনেতাদের ভারতে অভিনয়ের পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু উরির প্রত্যাঘাতে সীমান্ত টপকে ভারতের সার্জিকাল অ্যাটাক ও তাতে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়ায় উদ্ভূত পরিস্থিতির জেরে অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়া হল।

পাকিস্তানী অভিনেতা-অভিনেত্রীরা ভারতীয় সিনেমায় অভিনয় করতে পারবে না। যতদিন পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে আইএফআইবি জানিয়েছে।

পাক অভিনেতা ফাওয়াদ খান ইতিমধ্যেই ভারত ছেড়েছেন। উরি হামলার পরে পাক অভিনেতাদের এ দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা