,

ব্রিটিশ রাজকুমারীর উচ্চারিত প্রথম শব্দে যা বলেছেন

prince_bd_pratidinআন্তর্জাতিক ডেস্ক : কানাডা সফরে থাকা ব্রিটিশ রাজদম্পতি কেট উইলিয়াম ও প্রিন্স উইলিয়ামের সংসারের আনন্দের বন্যা বইয়ে দিয়েছে রাজকুমারী শার্লট। কারণ সেখানেই গিয়েই ব্রিটিশ রাজকুমারী প্রথমবারের মতো নিজ পায়ে হেঁটেছে আত্মবিশ্বাসের সাথে। কথাও বলা শুরু করেছে ১৬ মাস বয়সী শার্লট। তার উচ্চারিত প্রথম শব্দ ‘পপ’! খবর ডেইলি মেইলের।

কানাডা সফরের সবকিছুর কেন্দ্রবিন্দুতে এমনকি ক্যামেরার লেন্সের ফোকাসে থাকার কথা ছিল কেট উইলিয়াম ও প্রিন্স উইলিয়ামের। কিন্তু তাদের ভাগ্য বড়ই খারাপ! তারা যেখানেই যাচ্ছেন ক্যামেরার ফোকাস থাকে তাদের দুই সন্তানকে ঘিরেই।

এই সফরটি অনেক কারণে গুরুত্বপূর্ণ। কারণ ভাই জর্জের সাথে এই প্রথম রাজকীয় সফর করছে শার্লট। আর প্রথম সফরের ভাইয়ের পাশাপাশি ক্যামেরাম্যানদের মধ্যমনি হয়ে থাকছে সে। বরং ভাইয়ের চেয়ে সে একটু বেশিই গুরুত্ব পাচ্ছে।

মা-বাবা যেখানেই যাচ্ছেন সেখানেই তাদের সফরসঙ্গী হচ্ছেন রাজপরিবারের এই দুই ক্ষুদে সদস্য। সপ্তাহব্যাপী সফরে কানাডায় তারা সরকারি বাসভবনে আয়োজিত পার্টিতে অংশ নিয়েছেন। সম্প্রতি পরিদর্শন করেছেন পোষা প্রাণীদের চিড়িয়াখানাও। এই দুই রাজকীয় অতিথিকে আনন্দ দিতে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আয়োজনের কমতি রাখছে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে