,

‘হিটলার মেরেছে ইহুদি, আমি মারছি মাদকসেবী’

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মাদকের বিরুদ্ধে তার সরকারের অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘হিটলার ৩০ লাখ ইহুদিকে হত্যা করেছে। দেশে এখন ৩০ লাখ মাদকসেবী রযেছে। তাদেরকে হত্যা করতে পারলে আমি খুশি হবো।’

 

duyerte1475206998

শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন বলে জানিয়েছে জিএমএ নিউজ।

দুতের্তে বলেন, ‘আমার শিকার কারা আপনারা জানান। আমি দেশের সমস্যা সমাধানে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নরকবাস থেকে রক্ষা করতে সব অপরাধীকে খতম করতে চাই।’

গত জুলাইয়ে ক্ষমতা গ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর নির্দেশ দেন দুতের্তে। মাত্র তিন মাসে পুলিশের অভিযানে ৩ হাজার ৩০০ মাদক ব্যবসায়ী ও সেবীকে হত্যা করা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। আন্তর্জাতিক সংগঠনগুলোর ব্যাপক সমালোচনা ও চাপের পরিপ্রেক্ষিতেও দুতের্তে তার মাদকবিরোধী অভিযান থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার দুতের্তে তার বক্তব্যে ইউরোপীয়য় ‘ভন্ড’ বলেও আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, তোমরা দরজা বন্ধ করে দিয়েছে। অথচ এখন শীত মৌসুম। মধ্যপ্রাচ্য থেকে অভিবাসন প্রত্যাশীরা পালিয়ে আসছে। তোমরা তাদেরকে ধ্বংস করছো আর এক হাজার, দুই হাজার অথবা তিন হাজারের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করছো?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা