বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপুকে ছাড়াই শেষ হলো ‘রাজনীতি’

apuবিনোদন প্রতিবেদক: যাঁর জন্য প্রায় ছয় মাস অপেক্ষা, সেই অপু বিশ্বাসকে ছাড়াই শেষ হলো রাজনীতি ছবির কাজ। ২৬ সেপ্টেম্বর এফডিসিতে সহশিল্পী শিবা সানুসহ ছবির নায়ক শাকিব খানের এক দিনের কাজ হয়। ওই দিন শুটিংয়ের পর পুরো ছবির কাজ শেষ হওয়ার ঘোষণা দেন পরিচালক বুলবুল বিশ্বাস।

এত দিন অপেক্ষার পর অপু বিশ্বাসকে ছাড়াই কেন কাজ শেষ হলো, জানতে চাইলে ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘অপু বিশ্বাসের কাজ তো আগেই শেষ। তাই আমরা আর অপুর জন্য অপেক্ষা করিনি। মূলত শাকিব খানের সহশিল্পী হিসেবে শহিদুল আলম সাচ্চুর জন্য অপেক্ষা করছিলাম। এ কারণেই শুটিং প্রায় পাঁচ মাস বন্ধ ছিল। পরে তাঁকে না পেয়ে শিবা সানুকে নিয়ে কাজ শেষ করলাম।’
কিন্তু মে মাসে অনলাইনে ‘উধাও অপু, বিপাকে পরিচালকেরা!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে অপুর অনুপস্থিতি সম্পর্কে এই পরিচালকই বলেছিলেন, ‘সবাই সহজভাবে টানা কাজ করতে চায়। কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। বিভিন্নভাবে অপু বিশ্বাসকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না।’ সে সময় এ নির্মাতা জানিয়েছিলেন, ছবিতে অপুর তিন-চারটি দৃশ্য ও দুটি গানের কাজ বাকি ছিল।

বিষয়টি মনে করিয়ে দিলে বুলবুল বিশ্বাস বলেন, ‘ছবির ভিলেনদের আস্তানার তিন-চারটি দৃশ্য বাকি ছিল। মাঝে কাজগুলো শেষ করেছি। তখন ভেবেছিলাম, একটি দৃশ্যে অপুকে লাগবে। পরে ছবির স্থায়িত্বকাল বেড়ে যাওয়ায় সেই দৃশ্যের আর প্রয়োজন হয়নি। একটি আইটেম গান করার কথা ছিল। কিন্তু সেটা আর এখন হচ্ছে না।’

শুটিং শেষ করতে অপু বিশ্বাসকে দরকার ছিল কি না—এ ব্যাপারে শাকিব খান বলেন, ‘আমার মনে হয়নি তাঁর (অপুর) দরকার ছিল।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ