বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে পাক হুঁশিয়ারি, ‘আমরা শান্তিকামী কিন্তু দুর্বল নই’!

sharifআন্তর্জাতিক ডেস্ক : উরি হামলার জেরে পালটা সামরিক জবাব দিল ভারত। গতরাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী। ৭টি জঙ্গি লঞ্চ প্যাডে এই হামলায় বহু জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। জঙ্গিদের সাহায্যকারীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে DGMO লেফটেন্যন্ট জেনারেল রণবীর সিং সংবাদমাধ্যমের কাছে এই খবরের সত্যতা স্বীকার করেছেন। এদিকে, ভারতের এই পদক্ষেপের নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তান সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমরা এই হামলার নিন্দা করছি। শান্তির জন্য চেষ্টাকে আমাদের দুর্বলতা না ভাবা হয়। আমরা দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর’। যদিও পাক সেনাবাহিনীর মিডিয়া শাখার তরফে ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি উড়িয়ে দেয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত গুজব রটাচ্ছে। আমরা আগেও জানিয়েছি, পাকিস্তানের মাটিতে কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইকের জবাব একই পদ্ধতিতে দেয়া হবে।’ পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের ভিমবর, হটস্প্রিং, কেল ও লিপা সেক্টরে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ‘ভারতীয় জওয়ানদের গুলিতে আমাদের ২ জওয়ান নিহত হয়েছেন। আহত ৯।’ প্রসঙ্গত গতকালই এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছিলেন। Sharif condemns Indian surgical strike Pakistan PM Nawaz Sharif condemns India Army’s surgical strike in Pak side of the LOC. In a statement he said, ‘We condemn this attack, our desire for peace should not be interpreted as our weakness. We are ready for the safety and defence of our country.’ সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ