বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার জন্য!

 

বিনোদন ডেস্ক : টলিপাড়ায় অনেকদিন থেকেই গুঞ্জন- মডেল রুক্মিনী মৈত্রর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা দেব। তবে এ জুটি বলে আসছেন তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ।

rukmini_dev1475150379

এবার গুঞ্জন কথিত প্রেমিকার জন্য প্রযোজক হিসেবে নাম লেখাতে চলেছেন দেব। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

মডেলিং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রুক্মিনী। এবার নিজেকে বড় পর্দায় মেলে ধরতে চান তিনি। এদিকে অনেকদিন থেকেই প্রযোজক হিসেবে নাম লেখানোর চিন্তা করছিলেন দেব। কথিত প্রেমিকাকে নিয়েই সেই কাজটি শুরু করতে যাচ্ছেন এ অভিনেতা। শোনা যাচ্ছে, সিনেমাটি পরিচালনা করবেন দেবের পরিচালক বন্ধু রাজ চক্রবর্তী।

রাজ চক্রবর্তীর হাত ধরে টলিউডে পা রেখেছেন মিমি, প্রিয়াঙ্কা, রাহুল, কৌশানি এবং বনি। সকলেই টলিউডে শক্ত অবস্থানে রয়েছেন। যদিও রুক্মিনির সিনেমায় অভিনয় এবং দেবের প্রযোজনার বিষয়ে মুখ খুলতে রাজি নন রাজ। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে রাজ বলেন, ‘এটি এখনো প্রাথমিক আলাপ-আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এ নিয়ে এখনো কথা বলার মতো কিছু হয়নি।’

এর আগে দেবের সঙ্গে প্রেমের বিষয়ে রুক্মিনী বলেছিলেন, ‘দেব এবং আমি খুব ভালো বন্ধু। সময়, দূরত্ব অথবা কোনো ব্যক্তি আমাদের এ সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। দেবও সেটি ভালোভাবেই জানে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ