বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব সুন্দরীকে ‘মিস শুকরশাবক’ বলেন ট্রাম্প

photo-1475075526আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ এনেছেন সাবেক বিশ্ব সুন্দরী অ্যালিসিয়া মাশাদো।

মঙ্গলবার সিএনএনের কাছে দেওয়া সাক্ষাৎকারে ওই সুন্দরী এ অভিযোগ করেন।

১৯৯৬ সালে তাঁর দেশ ভেনেজুয়েলার হয়ে ‘মিস ইউনিভার্স’ খেতাব পান মাশাদো। সেই সময় এ প্রতিযোগিতার মালিকানা ছিল ডোনাল্ড ট্রাম্পের হাতে।

মাশাদো বলেন, প্রতিযোগিতার মধ্যে ট্রাম্প তাঁকে ‘মিস হাউসকিপিং’ (গৃহস্থালীকাজ), ‘মিস পিগি’ (শুকর শাবক) হিসেবে সম্বোধন করেন।

অ্যালিসিয়া মাশাদো বলেন, ‘আমি জানি আমার সঙ্গে কী হয়েছিল এবং তিনিও (ট্রাম্প) জানেন। এবং তিনি সত্যি সত্যি ছিলেন আগ্রাসী। তিনি সত্যিই রুঢ় ছিলেন। তিনি আমার কাছে খুব খারাপ ব্যক্তি ছিলেন। এই গল্পটাই আমি আমার সম্প্রদায়ের মানুষকে বলতে চাই। আমরা লাতিন সমাজের অপমান আর মেনে নেব না। নারীদের অপমান আর মেনে নেব না। আমি ট্রাম্পকে খুব ভালোভাবে জানি এবং ২০ বছর আগে তিনি যেমন ছিলেন, এখনো তেমনি আছেন।’

স্থানীয় সময় গত সোমবার নির্বাচনী বিতর্কে ডেমোক্র্যাট দল থেকে মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বিশ্ব সুন্দরী মাশাদোর বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ট্রাম্প সুন্দরী প্রতিযোগিতা ভালোবাসেন, তাদের সমর্থন করেন, তাদের আশপাশে ঘুরঘুর করতে ভালোবাসেন এবং এক নারীকে ‘মিস পিগি’, ‘মিস হাউসকিপিং’ বলেও সম্বোধন করেন। কারণ ওই সুন্দরী লাতিন আমেরিকার।

এরপর হিলারি বলেন, ‘ডোনাল্ড, তাঁর একটা নাম আছে। তাঁর নাম অ্যালিসিয়া মাশাদো। এবং তিনি মার্কিন নাগরিক হয়েছেন এবং আপনি বাজি ধরতে পারেন তিনি আসছে নভেম্বরে ভোট দিতে যাচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ