,

ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

246872_1ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। কাশ্মীরের পুঞ্চ এলাকার নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দু’পক্ষ মর্টারের গোলা ও গুলিবিনিময় করে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুঞ্চের সাউজিয়ান সেক্টরে প্রায় ৮ মিনিট ধরে এ গোলাগুলি চলে। একজন কর্মকর্তার বরাত দিয়ে কাশ্মীরের একটি সংবাদমাধ্যম এ কথা জানায়।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সন্ধ্যার পরই সীমান্তে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। তবে এতে কারও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তৎক্ষণাৎ মেলেনি।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা ১৮ ভারতীয় সৈন্য নিহত হওয়ার প্রেক্ষিতে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনা এখন চরমে। দু’পক্ষই সীমান্তে সেনা মোতায়েন ও তৎপরতা বাড়িয়েছে। দফায় দফায় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে পাকিস্তান। আর ভারতও প্রস্তুত করছে তাদের যুদ্ধবিমানকে।

দু’পক্ষের মধ্যে বাকযুদ্ধের মধ্যে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উৎসঃ   banglanews24

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে