,

সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে অবৈধভাবে দখলকৃত
৩০ শতক জায়গা পুনরুদ্বারের আবেদন।
b-baria-map-mainনবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: নবীনগর পৌরসভার নারায়নপুর গ্রামের ডা: স্বপন কুমার পালের বাড়ির ৩০ শতক জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছে প্রতিবেশী প্রভাবশালী নারায়ন চন্দ্র পালের লোকজন। দীর্ঘদিন ধরে ওই জায়গার দখল ফিরে পাওয়ার জন্য বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও কোন সুরাহা হচ্ছে না। অবশেষে মঙ্গলবার রাতে নবীনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দখলকৃত জায়গা পুনরুদ্বারের জন্য
জরুরিভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের আবেদন জানিয়েছেন ।

সংবাদ সম্মেলনে প্রয়োজনীয় দলিলপত্র উপস্থাপন করে ডা: স্বপন কুমার পাল জানান যে,তার স্বর্গীয় মাতা সৌদামিনী রুদ্র পাল ১৯৪৭ সালে দলিল মুলে উত্তরাধিকারী সুত্রে নারায়নপুর মৌজার সাবেক ১০৪০দাগে,৩৮০৪ হাল দাগে ৯০ শতক জায়গার মালিকানা লাভ করেন । কিন্তু নারায়ন চন্দ্র পাল ও তার লোকজন জোরপূর্বক ৩০ শতক জায়গার দখল নিয়ে বসবাস করতে থাকে। নবীনগর পৌরসভার মেয়র মো: মাইন উদ্দিন মাইনু এ ঘটনার সুরাহা করতে চাইলেও প্রতিপক্ষ নারায়ন চন্দ্র পাল রাজি না থাকায় বিষয়টি অমিমাংসিত থাকে। ডা: স্বপন পাল বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে আদালত বাদীর পক্ষে রায় দেন । এছাড়া ডা: স্বপন পাল নবীনগর থানায় গত ১৬ মে একটি জিডি করলেও ( জিডি নং ৬৮৩) অদ্যাবধি কোন সুরাহা হয়নি । বরং বিবাদী পক্ষের লোকজন প্রায়ই বাড়ির গাছ পালা কর্তন সহ বাদীপক্ষের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা