,

শেষ হলো ৫২ বছরের গৃহযুদ্ধ

 

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়া সরকারের সঙ্গে বামপন্থি ও বিদ্রোহী গেরিলা গোষ্ঠী ফার্কের ঐতিহাসিক শান্তিচুক্তি হয়েছে।চুক্তি সইয়ের পর সোমবার উভয় পক্ষ দাবি করে, এ চুক্তির ফলে শেষ হলো দীর্ঘ ৫২ বছরের গৃহযুদ্ধ।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

farc1474946789
তিমোচেঙ্কো নামে পরিচিত বিদ্রোহী নেতা তিমোলিওন জিমেনেজ গৃহযুদ্ধের শিকার হয়েছেন যারা, তাদের সবার কাছে ক্ষমা চেয়েছেন। তার এ অবস্থান সবাই সাদরে গ্রহণ করেছেন।তিনি বলেন, ‘যুদ্ধের সময় আমাদের জন্য যে যন্ত্রণা তৈরি হয়েছে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শান্তির প্রতীক হিসেবে সব অতিথি সাদা পোশাক পরে আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও লাতিন আমেরিকার নেতাদের অনেকে।

কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে দীর্ঘ গৃহযুদ্ধে শেষে এক হিসাব থেকে দেখা যাচ্ছে, এ যুদ্ধে মারা গেছে ২ লাখ ৬০ হাজার মানুষ এবং কয়েক লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়ে পড়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, ‘যেকোনো লক্ষ্য অর্জন করব আমরা, যেকোনো সমস্যা উতরে যাব এবং এমন দেশ গড়ে তুলব, যা আমরা সব সময় স্বপ্ন দেখি- একটি শান্তির দেশ।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা