,

পাকিস্তানে হামলা নিয়ে যা বলে ভারতীয় জনগণ

6আন্তর্জাতিক ডেস্ক: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ঘটনার সঙ্গে পাকিস্তান জড়িত বলে দাবি তুলেছে ভারত।

তবে পাকিস্তান বলছে অন্য কথা। দেশটির দাবি, এটা মোদী সরকারের চাল। তাছাড়া কোনো ঘটনা হলেই পাকিস্তানের ওপর দায় চাপানো ভারতের স্বভাবে পরিণত হয়েছে।

উরির ঘটনায় ভারতের জনগণ উত্তেজিত। তারা চায় পাকিস্তানে হামলা করুক ভারত। দেশ থেকে পাকিস্তানি অভিনয় শিল্পীদের পিটিয়ে বের করে দেয়ার ঘোষণাও দিয়েছে দেশটির কট্টরপন্থি শিবসেনারা।

এরই মধ্যে রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেয়া বক্তব্যে শুধুই পাকিস্তানের সমালোচনা করায় আরও ক্ষেপে উঠেছে সে দেশের জনগণ। প্রধানমন্ত্রীর ‘মৌখিক’ হুংকার এবং সেই কৌশল বিতর্কই বাড়িয়েছে শুধু। কারণ তার বক্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে কড়া জবাবের হদিসই ছিল অমিল।

পরিস্থিতি সামাল দিতে সোমবার কৌশল কিছুটা পাল্টালেন মোদী। পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে রোষ সামাল দিতে মাঝামাঝি পথ নিলেন। তার বক্তব্য, যুদ্ধ না হলেও পাক জঙ্গি দমনে সামরিক অভিযান হচ্ছেই। এখন শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা। সেনাবাহিনী ঠিক করবে, কখন কোথায় এই হামলা হবে। এমন খবর দিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা