,

সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা আছে, বললেন মোদি

9modiআন্তর্জাতিক ডেস্ক : ‘সেনাবাহিনীর ওপর দেশের পূর্ণ আস্থা আছে। সাধারণ নাগরিক থেকে রাজনৈতিক নেতা – সকলেইর নিজস্ব মতামত ব্যক্ত করে থাকেন, কিন্তু সেনা তা করে না। তাঁরা কাজে করে দেখান।’ উরি হামলার পর এই প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ১৮জন সেনা জওয়ান। সে কথা উল্লেখ করে মন কি বাত’-এর ২৪তম এপিসোডে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ওই প্রাণহানি শুধু মৃত সৈনিকদের পরিবারবর্গের ক্ষতি নয়, গোটা দেশের ক্ষতি।’ অপরাধীরা পার পাবে না বলে ফের জানিয়েছেন তিনি। রবিবারের এই এপিসোডের সঙ্গে দু’বছরে পা দিল ‘মন কি বাত’। প্রধানমন্ত্রীর এদিনের আলাপচারিতার বেশ কিছুটা জুড়ে ছিল কাশ্মীরে অশান্তির প্রসঙ্গ। তিনি বলেন, ‘কাশ্মীরীদের রক্ষার দায়িত্ব ভারত সরকারের। সেনা দেখবে, উরির মত জঙ্গি হামলা আর যাতে না ঘটে, যাতে দেশের নাগরিকরা নিশ্চিন্তে থাকতে পারেন।’

অশান্ত কাশ্মীরের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে কাশ্মীরিরা বুঝতে শুরু করেছেন, কারা দেশের ক্ষতি চাইছে। শান্তি ও উন্নয়নের পথে পা বাড়াতে চান তাঁরা। কাশ্মীরী জনতার প্রতি তাঁর আহ্বান – শান্তি, সম্প্রীতি ও সংহতির মাধ্যমেই সমস্যা মেটাতে হবে, উন্নয়নের পথ ধরে এগোতে হবে সকলকে। এদিন প্যারালিম্পিক্সের মেডেল জয়ীদেরও অভিনন্দন জানান তিনি। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে