,

পাকিস্তানের বিরুদ্ধে ‘‌সুপরিকল্পিত কুৎসা’‌ ছড়াচ্ছেন মোদি

nawaz-sharifআন্তর্জাতিক ডেস্ক : নিজেদের ব্যর্থতায় হতাশ হয়েই পাকিস্তানের বিরুদ্ধে ‘‌সুপরিকল্পিত কুৎসা’‌ ছড়াচ্ছে দিল্লি। অভিযোগ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের। কোঝিকোডের সভায় কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করছে। উরি হামলার পরও তিনি জানিয়েছিলেন, ১৮ জন সেনার মৃত্যু ব্যর্থ হবে না।

কালও বলেন সে কথা। তার জবাবে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বিবৃতি দেয়া হয়, ‌ভারতের শীর্ষনেতারা অনবরত পাকিস্তানের বিরুদ্ধে অবমাননাকর প্রচার চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করেই বিবৃতিতে বলা হয়, ‘‌সর্বোচ্চ রাজনৈতিক স্তর’‌ থেকে দেখা যাচ্ছে এই দায়িত্বজ্ঞানহীন আচরণ। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।

জাতিসংঘের ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছিলেন, কাশ্মীরে ভারতীয় সেনার নাশকতা থেকে মুখ ঘোরাতেই পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে ভারত। আজ আবার সেই অভিযোগই করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৭৫ দিনে ভারতীয় সেনার গুলিতে ১০০ জন ‘‌শহিদ’‌ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়া হাজার হাজার মানুষ অন্ধ হয়েছেন, আহত হাজার ছাড়িয়েছে। পাকিস্তানেও ভারত অশান্তির পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছে তারা। ‌‌

সূত্র: ‌আজকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা