,

পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় নারাজ রাশিয়া!

indiaআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার জন্য কোনও সেনাবাহিনী পাঠায়নি রাশিয়া। বিবৃতি দিয়ে রুশ প্রশাসন এমন দাবি করেছে। এ বিষয়ে পাকিস্তানের গণমাধ্যমে এ যাবত যত তথ্য প্রকাশিত হয়েছে তার সবটাকেই মিথ্যে বলে দাবি করা হয় ওই বিবৃতিতে।

শুক্রবার পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়, ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তান। শনিবার থেকে এ মহড়া শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। দুই দেশের প্রায় ২০০ সামরিক সৈন্য এ মহড়ায় অংশ নিবে। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় রাত্তু ও চেরাতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং সেন্টারে এ মহড়া হবে। যৌথ ওই সামরিক মহড়ার নাম দেয়া হয়েছে ‘ফ্রেন্ডশিপ ২০১৬’। তবে রাশিয়া জানিয়েছে, এসব খবর ভুয়া।

প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়া জানিয়েছিল, সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ না করলে ‘ফ্রেন্ডশিপ ২০১৬’ চুক্তি মানবে না রাশিয়া। ওই চুক্তিতেই পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালানোর কথা ছিল রুশ সেনাবাহিনীর। কিন্তু শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিবিৃতিতে যৌথ মহড়ার শুরুর খবর জানানো হলেও রাতের দিকে পাকিস্তানের দাবি উড়িয়ে গণমাধ্যমে বিবৃতি দেয় রাশিয়া। সন্ত্রাসবাদ ইস্যুতে পুতিনের দেশ যে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না, তা আরও একবার বুঝিয়ে দেয়া হল। সূত্র : কলকাতা ২৪

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে