,

ইজ্জতের মূল্য ২ লাখ টাকা!

download-79ব্রাাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার খাজানগর গ্রামে লদী মিয়ার বাড়িতে কাজের মেয়েকে দুই বন্ধু মিলে ধর্ষণ করে। ধর্ষণের দায়ে দুই বন্ধুকে সালিশি সভায় ২ লাখ টাকা মূল্য দিতে হয়েছে বৃহস্পতিবার রাতে। ওই যুবতীর বাড়ি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজিরকান্দি গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার খাজানগর গ্রামের সরল খার ভাগনী কথিত কাজের মেয়ে বাড়ির পাশে কলা বাগানে শুকানো কাপড় আনতে যাওয়ার সময় পাশের বাড়ির সত্তর মিয়ার ছেলে মোজাম্মেল ও লদী মিয়ার ছেলে আবু বক্কর তাকে ধরে মুখে চাপ দিয়ে আবু বক্করের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ধর্ষিতা তার মামা সরল খাঁ-কে ঘটনাটি জানায়। মামা সরল খাঁ, ধর্ষক দুই বন্ধুর অভিভাবককে ঘটনাটি জানালে তারা তা ধামাচাপা দেয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় সরল খাঁর বাড়িতে ওই ধর্ষিতার মায়ের উপস্থিতিতে মীমাংসার জন্য বসে। সালিশি সভায় ওই দুই বন্ধু অনুপস্থিত থাকায় মীমাংসা না হওয়ার কারণে ওই যুবতীর মা অজ্ঞান হয়ে পড়ে। অবশেষে বৃহস্পতিবার রাতে সরল খাঁর বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সালিশি সভা বসে। সালিশি সভায় ওই দুই বন্ধুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাতাব্বরগণ ২ লাখ টাকা জরিমানা করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা