,

গোয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন হাসিনা-মোদী

hasina-sm20160924062720আগামী ১৫-১৬ অক্টোবর ভারতে ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের শেষ দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।
ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া তিস্তার পানি বণ্টন চুক্তিসহ অমিমাংসিত বিষয়ের পাশাপাশি বাংলাদেশে ভারতের বিনিয়োগ বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
এছাড়া দক্ষিণ এশিয়ার বর্তমান অবস্থা বিশেষ করে ভারত-পাকিস্তানের বর্তমান সম্পর্কের বিষয়টিও আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মোদি ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য বৈঠক হতে পারে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গেও।

ব্রিকসের সদস্য দেশগুলো হল- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বর্তমানে এই জোটটির চেয়ারম্যান ভারত।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের কারিগরি ও অর্থনৈতিক জোট বিমসটেকের সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড।

কিছুদিন আগে ভারতের পক্ষ থেকে ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়।
এ সম্মেলনে যোগ দেওয়ার আগে ১৪ অক্টোবর ঢাকায় আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ঢাকা থেকেই পরদিন ভারতে যাবেন তিনি। শেখ হাসিনাও একই দিনে গোয়া পৌঁছুবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর