তামিমের পরবর্তী দায়িত্বপালনকারীকে খুঁজছেন গোয়েন্দারা
নিউজ ডেস্ক : জঙ্গি নেতা তামিম চৌধুরী পুলিশের অভিযানে নিহত হওয়ার পর তার দায়িত্বপালনকারী নেতাকে খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। তারা মনে করছেন তামিম চৌধুরী নিহত হলেও তাদের সব কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে এমনটি মনে করার কোন কারণ নেই। কারণ তারা আগামী দিনের জন্য বড় পরিসরে সংগঠিত হওয়ার চেষ্টা করবে। আপাতত একটু বিরতি দিয়েছে। বিভিন্ন স্তরে তাদের নেতারা কাজ করছেন।এই কারণে আবারও বড় ধরণের কোন হামলা করে জানান দিতে পারে তাদের অস্তিত্ব এমনও আশঙ্কা রয়েছে।
জঙ্গি দমনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তামিম চৌধুরী ও তার সেকেন্ড ম্যান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন। তার আরো লোকজন বাংলাদেশে কাজ করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ওই তথ্য আমরা পেয়ে কাজ করছি। ইতোমধ্যে একাধিক নামও পাওয়া গেছে।
সূত্র জানায়, তামিম চৌধুরীদের লক্ষ্য ছিলো বাংলাদেশে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটানো। এই জন্য তারা বিভিন্ন সোর্সে অর্থও সংগ্রহ করেছিলো। তামিমদের কাছে আসা জঙ্গি হামলার ঘটনার জন্য মোটা অংকের একটি চালানও জব্দ করেছে গোয়েন্দারা। ওই অর্থ বিভিন্ন দেশ থেকে হুন্ডির মাধ্যমে এসেছিলো। কিন্তু হুন্ডি চক্র ওই টাকা তামিম চৌধুরীদের কাছে পৌঁছাতে পারেনি। এর আগেই গোয়েন্দারা তাদেরকে ধরে ফেলে। জব্দ করে ওই অর্থ। এছাড়াও আরো দুটি হুন্ডির চালানও আটক করেছে। এই টাকার অংকটি বড়। তবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ওই অর্থের বড় একটি চালান ছিলো একটি দেশের ডলার।
সূত্র বলেন, জঙ্গিদের অর্থয়ানের টাকা বিভিন্ন দেশ থেকে এসেছে। এরমধ্যে মধ্যপ্রাচ্যের একক কোন দেশের নাম নয় কয়েকটি দেশ রয়েছে। এছাড়াও রয়েছে আরো কয়েকটি দেশ। দুবাইয়ের নামও এসেছে। তবে এখনও পর্যন্ত তারা বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। জঙ্গি দমনে কাজ চললেও তারা দেশ থেকে পুরোপুরি নির্মূল হয়েছে এটা এখনও তারা দাবি করছেন না। তারা বলছেন, ১ জুলাই থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গুলশানের হলি আর্র্টিজানের ঘটনায় তামিম চৌধুরী মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছেন। এই জন্য তিনি বিদেশ থেকে অর্থ পেয়েছেন। এছাড়াও তারা যেসব আগ্নেয় অস্ত্র ব্যবহার করেছেন সেগুলো বিদেশি। গোয়েন্দারা মনে করছেন সেগুলো তারা স্থানীয় বাজার থেকে কিনতে পারেন। কিন্তু বাকি সব দেশী। বিশেষ করে চাপাতি ও ছুরি। আর এই সব অস্ত্র খোলা বাজারে পাওয়া যায় তা রোধ করা যাচ্ছে না। আবার হুÐির মাধ্যমে অর্থ আসছে বলে সব চালান ধরাও সম্ভব হচ্ছে না। বিভিন্ন পাঁক গলিয়ে তারা অর্থ যোগাড় করতে পারে। সেই ক্ষেত্রে ঝুঁিক রয়ে যাচ্ছে। এছাড়া তামিমদের আদর্শে অনুপ্রাণিত হয়েছে এমন অনেক তরুণও আছে। যারা নতুন ট্রেন্ডের জঙ্গি হিসাবে কাজ করছে। আধুনিক পোশাকে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিশে থাকছে। তাই তাদেরকে ধরা কঠিন হচ্ছে।
গুলশানের ঘটনার পর বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তা হলেও সকল জঙ্গি নেতাকে ধরা সম্ভব হয়নি। তামিমের মৃত্যুর পর তারা গা ঢাকা দিয়েছে। আবার নতুন করে সংগঠিত হয়ে নতুন কোনা ঘটনা ঘটাতে পারে। এই জন্য বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে। সূত্র জানায়, আমরা বিভিন্ন সোর্সে জানার চেষ্টা করছি তাদের পরবর্তী লক্ষ্য কি, কবে কখন ও কোথায় তারা কি ধরনের হামলা করার পরিকল্পনা করছে। এই ব্যাপারে একাধিক জঙ্গিকেও এনিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তবে পরবর্তী হামলার কোন পরিকল্পনা কেউ জানাতে পারেনি। কিন্তু গোয়েন্দারা হাল ছাড়েনি। তারা চেষ্টা অব্যাহত রেখেছে।
সূূত্র জানায়, এই পর্যন্ত তারা যে কটি ঘটনা ঘটিয়েছে এর সব কটিই করেছে যেখানে কম নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ও আইনশৃঙ্খলা বাহিনী সচারাচর দায়িত্ব পালন করে না এমন সব জায়গায়। আগামীতেও তারা এই ধরনের কোন স্থাপনা কিংবা কোন জায়গায় হামলা চালাতে পারে। তবে এবার তারা জনসমাগম বেশি হয় এমন কোন স্থানে হামলা চালাতে পারে। সেই জন্য সম্ভাব্য বিভিন্ন স্থান ও জায়গা বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।











