,

গুলশান-শোলাকিয়া হামলায় অর্থ মধ্যপ্রাচ্য থেকে এসেছে

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় অর্থ এসেছে মধ্যপ্রাচ্য থেকে।সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম।

monirul_51255

তিনি বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার জন্য প্রায় ১৩ লাখ টাকা হুন্ডির মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে এসেছে।
দুটি হামলায় ব্যবহৃত অস্ত্রের উৎস সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, অস্ত্রগুলো ভারত হয়ে এসেছে। তবে সেগুলোর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, জেএমবির ৫ নেতা এখনো বাইরে। পুলিশ তাদের ধরার চেষ্টা করছে।উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। তার আগে সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।
আর গত ৭ জুলাই ঈদের দিন সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে এক চেক পয়েন্টে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের বেশি কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির রহমান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর