,

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বন্দুকযুদ্ধে নিহত ১

download-2শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো: কাজল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার ভোর রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশ রোডে আওয়ালভাঙ্গা ব্রীজ এলাকার ঘটনা ঘটে। নিহত কাজল নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। পুলিশের দাবি, সে এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত মধ্যরাতে একদল শসস্ত্র ডাকাত উপজেলার বিটঘর ইউনিয়নের আওয়ালব্রীজ এলাকার মহেশ রোডে গাছের গুঁড়ি ফেলে র‌্যরিকেড সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য কাজল মিয়া মারা যান। তবে বাকি ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এসআই রেজাউল করিম ও দুই কনস্টেবলও আহত হয়েছেন। তিনি আরও জানান, নিহত কাজলের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে থানায় ৮টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও চারটি রামদা উদ্ধার করেছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা