সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের রেসিপি: মাটন পোলাও

muttonyakhnipulaযা লাগবে : মাটন এক কেজি, মাংসের টুকরা হাড়সহ, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, আদা বাটা দুই টেবিল চামচ, রসুনবাটা দুই টেবিল চামচ, গুঁড়া মরিচ এক টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দুই টেবিল চামচ, তেল এক কাপ, পেঁয়াজ কিউব করে কাটা দুই কাপ, বাটা মরিচ ১৫-২০টি আস্ত, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, লেবুর রস দুই টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী এবং পানি পরিমাণ মতো।

যেভাবে করবেন : প্রথমে পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। মাংস টুকরা নিন। পাতিলে তেল গরম করুন। পেঁয়াজ হালকা করে ভেজে তাতে সব উপকরণগুলো দিন। মশলা কষাতে থাকুন। স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পানি দিয়ে মশলা কষানো হলে তাতে মাংসগুলো দিন। মাংস কষাতে থাকুন। কষানো হলে এতে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে এলে এতে গরমশলা গুঁড়া ও লেবুর রস দিয়ে ভুনা ভুনা করে নামিয়ে ফেলুন।

পাতিল থেকে রান্না করা মাংসগুলো তুলে ওই মশলায় পোলাওয়ের চাল ভাজুন। ভাজা হলে তাতে পরিমাণমতো গরম পানি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। পোলাওয়ের পানি টেনে এলে জ্বাল কমিয়ে দমে রাখুন। পোলাও রান্না হয়ে এলে তাতে রান্না করা মাটন দিয়ে এপিঠ-ওপিঠ করে মাখিয়ে নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি