,

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

 
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. কাজল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ আহত হয়েছে।রবিবার ভোরে উপজেলার আওয়ালভাঙ্গা সেতু এলাকায় এই ঘটনা ঘটে। কাজল উপজেলার শ্রীরামপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

bondhuk_50481

পুলিশ জানিয়েছে, নিহত কাজল মিয়া ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে থানায় আটটি মামলা রয়েছে। আহত এসআই রেজাউল করিমসহ তিন পুলিশকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, একদল শসস্ত্র ডাকাত আওয়াল সেতু এলাকার মহেশ রোডে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছলে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য কাজল মিয়া মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও চারটি রামদা উদ্ধার করেছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা