বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে লন্ডন যাবেন খালেদা জিয়া

 

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে হজ পালন শেষে চোখের চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষ হলে অক্টোবরের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন তিনি। দলীয় সূত্রে এ খবর জানা গেছে। এদিকে হজ পালনের আনুষ্ঠানিকতা শুরুর আগে পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেছেন বেগম খালেদা জিয়া।

khalada_50335

জেদ্দা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুশতাক আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার জেদ্দা থেকে মক্কায় পৌঁছে রাত ১১টার দিকে খালেদা জিয়া, তারেক রহমানসহ সফরসঙ্গীরা পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি রয়েল প্রটোকলের ব্যবস্থাপনায় তারা বায়তুল্লাহ শরীফ তাওয়াফ, মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নফল নামাজ আদায়, মুলতাজিমের সামনে বিশেষ মোনাজাত ও সাফা-মারওয়া প্রদক্ষিণ করে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী পবিত্র বায়তুল্লাহ শরীফ তাওয়াফে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে অংশ নেন। সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব, প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, মক্কা বিএনপির নেতা খন্দকার এম এ হেলাল সিআইপি, নুরুল আফসার চৌধুরী সহ সকল স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। গতরাতেই হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

অন্যান্য হাজযাত্রীদের মতো এখন মিনায় অবস্থান করছেন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা। দলীয় সূত্রে জানা গেছে, হজ পালন শেষে সৌদি আরব থেকে লন্ডন হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। চোখের চিকিৎসা করানোর জন্যই মূলত লন্ডন যাবেন তিনি।

সেক্ষেত্রে আগামী মাসের শেষ দিকে তিনি দেশে ফিরতে পারেন। দলের মধ্য সারির প্রভাবশালী এক নেতা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর খালেদা জিয়া সৌদি আরব ত্যাগ করবেন। সেখান থেকে তিনি লন্ডনে যাবেন। চিকিৎসার প্রয়োজনে বেশ কিছুদিন লন্ডনে অবস্থান করতে পারেন বিএনপি প্রধান। প্রসঙ্গত, গত বছরের ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে তিনি চোখের চিকিৎসা নেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত