,

সন্তান হত্যা: রংপুরে বাবা-মায়ের মৃত্যুদণ্ড

lowনিউজ ডেস্ক : রংপুরের পীরগঞ্জে আট বছর আগে তানজিনা খাতুন (০৭) নামে এক শিশু সন্তানকে হত্যার দায়ে বাবা ও সৎ মা’কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার বড় ফলিয়া গ্রামের আবু তাহের (৪১) ও তার দ্বিতীয় স্ত্রী লাবনী বেগম (২৯)।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফলিয়া গ্রামের সালেহা বেগমের সঙ্গে কাফ্রিখাল এলাকার আবু তাহেরের বিয়ে হয়। বিয়ের পর জন্ম হয় তানজিলার। এরপর ২০০৭ সালে আবু তাহের গোপনে একই এলাকার সোনা মিয়ার স্ত্রী লাবনীকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে যান।

ঘটনার দিন ২০০৭ সালের ১৩ ডিসেম্বর মেয়ে তানজিলা ও দ্বিতীয় স্ত্রী লাবনীসহ পার্শ্ববতী শ্যামপুর এলাকায় বেড়াতে যান আবু তাহের। বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে কাফ্রিখাল শিমুলতল এলাকায় স্বামী ও স্ত্রী মিলে শ্বাসরোধে তানজিলাকে হত্যা করেন। পরে স্থানীয়রা এগিয়ে আবু তাহেরকে আটক করে পুলিশে সোপর্দ করলেও লাবনী পালিয়ে যায়। এ ঘটনার পরদিন নিহত তানজিলার মামা সাদেকুল ইসলাম বাদী হয়ে ওই দু’জনকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর