পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রাামে পুকুরের পানিতে ডুবে ফরহাদ (৩)নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফরহাদ ওই এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, বাঙ্গরা পুর্ব পাড়ায় সোমবার (৫/৯) সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক ফার্মেসিতে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।











