,

নবীনগরে সাংবাদিকের ছোট ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা

images (17)নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে রিমন মিয়া (৩০) নামে এক প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৩/৯) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। রিমন জিনদপুর দক্ষিন পাড়ার গোলাম আকবর এর ছেলে। সে সম্প্রতি কুয়েত থেকে ছুটিতে এসে মাস খানেক আগে পাশের গ্রাম লাউর ফতেহপুর গ্রামে বিয়ে করে।

সুত্র জানায়, ঘটনার সময় রাত আনুমানিক ২ টার দিকে একদল মুখোশধারী ব্যক্তি দরজা ভেংগে ঘরে প্রবেশ করে রিমনের মাথা ও শরীরে এলো পাথাড়ি কোপাতে থাকে। ওই সময় তার চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী দৌড়ে এসে রিমনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে নবীনগর সদর হাসপাতালে আনা হলে অবস্থার অবনতি মনে হওয়ায় তাকে কুমিল¬ায় প্রেরন করা হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ রউফ ও ওয়ার্ড সদস্য আমীর হোসেন ঘটনাস্থল পরির্দশন করেন।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নবীনগর প্রেস ক্লাবের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও আলোকিত বাংলাদেশে পত্রিকার স্থানীয় প্রতিনিধি আব্দুল হাদীর ছোট ভাই রিমন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা