শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তানসহ গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা?

g„cg„mUnZ-300x224ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকায় গতকাল শুক্রবার মা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনা িনয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, তাঁদের বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

তাঁরা হলেন পশ্চিম মেড্ডা এলাকার ছেলু মিয়ার স্ত্রী নার্গিস আক্তার (৩০), তাঁর বড় মেয়ে তারিন (৮) ও ছেলে সাফি (৬)।

এলাকার অনেকে জানান, গতকাল সকালে নিজ বাড়ির শয়নকক্ষে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পর থেকে ছেলু মিয়া (৪০) ও তাঁর দুই ভাই পলাতক রয়েছেন। ছেলু রাজমিস্ত্রির কাজ করতেন৷ মাঝেমধ্যে ট্রাক চালাতেন। পাঁচ ছয়-মাস ধরে তিনি অন্য আরেকজনকে বিয়ে করার জন্য নার্গিসকে প্রায়ই মারধর করতেন।

নার্গিসের বাবা শাহজাহান জানান, নার্গিস তাঁদের মুঠোফোনে জানিয়েছেন, ছেলু নার্গিসকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছেন। যদি নার্গিস বাড়ি থেকে চলে না যান, তা হলে বিষ খাইয়ে মেরে ফেলবেন। তিনি ধারণা করছেন, ছেলুই তাঁদের বিষ খাইয়ে মেরে ফেলেছেন৷ 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস চন্দ্র ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ মেশানো খাবার খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বাসা থেকে দুধ মাখা ভাত, ছেঁড়া কাপড়, কিছু ওষুধের খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ