,

‘এখন খারাপ সময় যাচ্ছে, সামনে ভালো সময় আসবে’

nasirস্পোর্টস ডেস্ক: নতুন এক অভিজ্ঞতাই হয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দলের সঙ্গে থেকেও ম্যাচের পর ম্যাচ না খেলে বসে ছিলেন নাসির হোসেন। লোকে বলে, কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরাগভাজন হয়েই নাকি তাঁকে দর্শক হিসেবে পার করতে হয়েছে টুর্নামেন্ট। কোচের দৃষ্টিতে নাসির ছিলেন অমনোযোগী ছাত্র।

কয়েক মাসের ব্যবধানে নাসিরের বেশ পরিবর্তন। নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করছেন ব্যাটিং নিয়ে। আজ সংবাদমাধ্যমকে নিজের এই পরিবর্তনের কথা বললেন জাতীয় দলের অলরাউন্ডার, ‘কোচ করে দেন কে কতক্ষণ ব্যাটিং করবে। তবে আমি নিজের দুর্বলতা নিয়ে অনুশীলন শেষেও ঘন্টাখানেকের মতো ব্যাটিং করি।’

আগের চেয়ে পরিশ্রম বাড়ালেও এটাকে বিরাট পরিবর্তন বলতে রাজি নন নাসির। ব্যাখ্যা দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুশীলনে অনীহার অভিযোগেরও, ‘আমি আগের মতোই আছি। বিশ্বকাপে ঐচ্ছিক অনুশীলন মাত্র একদিনই মিস করেছিলাম। সেটা ছিল মূলত বিশ্রামের দিন। যার ইচ্ছা হয় সে অনুশীলনে যায়। এখন অনুশীলন করছি নিজের উন্নতির জন্য, জাতীয় দলে আবার ফিরে আসতে।’

একটা সময় দলের অপরিহার্য হয়ে উঠেছিলেন নাসির। পরে দল থেকে বাদও পড়েছেন। মুদ্রার দুই পিঠ দেখে ফেলা নাসির সবকিছু দেখছেন ইতিবাচকভাবেই, ‘অনেক কিছুই শেখার আছে। মানুষের জীবনে ভালো-খারাপ দুই সময়ই আসে। এটা আমি মেনে নিয়েছি। এখন খারাপ সময় যাচ্ছে, ইনশা আল্লাহ সামনে ভালো সময় আসবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা