,

এরশাদকে যা বললেন জেলা নেতারা

 
নিজস্ব প্রতিবেদক : রবিবার জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ যৌথসভায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

ershadd_48689

যৌথসভায় কিশোরগঞ্জ জেলা সভাপতি ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, আগামীতে যদি এই জোটেই (আওয়ামী লীগ) থাকি তাহলে আমাদের সরকারের সবকিছুতে শেয়ার দিতে হবে। তা না হলে আমরা অন্য চিন্তা করবো। আমাকেই মন্ত্রী করতে হবে তেমন কোনো কথা নেই। চুন্নু স্বাধীনতাবিরোধীদের সাথে জাপার কোনো আপোস হবে না বলেও মন্তব্য করেন।

শেরপুর জেলা সভাপতি ইলিয়াস উদ্দিন বলেন, স্যার (এরশাদ) আপনার কথা মত গতবার মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। এবার আর কোণো ভুল করা চলবে না। আগামী নির্বাচনে আমরা যারা মনোনয়ন প্রত্যাহার করেছিলাম তাদেরকে প্রাধান্য দেয়ার জন্য দলের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।

নওগাঁ জেলা সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বলেন, জাতীয় পার্টির মন্ত্রীরা সরকারকে আলটিমেটাম দিন। দলের চেয়ারম্যানের মামলা প্রত্যাহার না করলে আপনারা সরকারের মন্ত্রী থাকবেন না।

লালমনিরহাট জেলা সভাপতি মাহবুবুল হক মিঠু দলের প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরীর সমালোচনা করে বলেন, তার বাড়ি লালমনিরহাট হলেও তিনি এলাকার কোনো খোঁজ খবর নেন না। তিনি এলাকায় গেলেও কোনো নেতাকর্মীর খোঁজ-খবর নেয়ার প্রয়োজন মনে করেন না বলে অভিযোগ করেন মিঠু।

নড়াইল জেলা সভাপতি শরিফ মুনির হোসেন বলেন, জাতীয় পার্টির কারণেই বর্তমান সরকার আজ ক্ষমতায়। আমরা নায্য হিস্যা চাই। আমাদের চেয়ারম্যানের মামলা প্রত্যাহার এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের নায্য হিস্যা না দিলে আমরা এই সরকারকে আর সমর্থন দিবো না এই হোক আজকের প্রতিজ্ঞা।

মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হোসাইন মৌসুমী দলের চেয়ারম্যানের উদ্দেশে বলেন, আমাদের দলে একজন তিন-চারবার সংরক্ষিত আসনের এমপি হয়। এতে করে অধিক মহিলাদের মুল্যায়ন করা যায় না। তাই আমি অনুরোধ করছি একবার সংরক্ষিত এমপি হলে তাকে বলে দিতে হবে পরের বার তাকে নির্বাচিত এমপি হতে হবে। নিজ এলাকায় নিয়মিত যাতায়াতের নির্দেশ দিতে হবে।

রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, বৃহত্তর রংপুরে আমাদের ২২টি আসন ছিলো। কিন্তু যেদিন থেকে আমরা মহাজোটে গিয়েছি সেদিন থেকেই এর ভাটা পড়তে শুরু করেছে। এই মহাজোটের কারণে আমাদের সংগঠন থেকে অনেক নেতাকর্মী দলত্যাগ করেছে। তাই রংপুরসহ সারা দেশে জাপাকে টিকিয়ে রাখতে হলে একক নির্বাচনের কোনো বিকল্প নেই।

যৌথসভায় বিভিন্ন জেলা ও উপজেলার ২২জন নেতা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর