,

খুব এক্সাইটেড লাগছে : সায়ন্তিকা

imageবিনোদন ডেস্ক : পরিচালক অরিন্দম শীল-এর পরবর্তী ব্যোমকেশ ছবিতে অংশ নিচ্ছেন ভারতীয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। ‘ব্যোমকেশ’ টিমের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই উচ্ছ্বাসের কথা জানান। বললেন, আমার খুব এক্সাইটেড লাগছে।

এখনও পর্যন্ত টালিগঞ্জের ছকবাঁধা ছবিতেই তাকে দেখা গিয়েছে। কিন্তু নতুন এই ‘ব্যোমকেশ’ ছবিতে একেবারেই অন্য রকম একটি চরিত্রে দেখা যাবে সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে।

তিনি বলেন, ব্যোমকেশ বা ফেলুদা, এই ধরনের গল্প নিয়ে তো ইদানীং ছবি হচ্ছে। আগে তো বইতেই পড়া হতো। আমার মনে হয়, এটা এমন একটা সাবজেক্ট যেটা সব রকম বয়সের মানুষকে অ্যাট্রাক্ট করে। বিশেষ করে ফেলুদা তো বাচ্চারা খুবই পছন্দ করে। সেজন্য ‘ব্যোমকেশ’, এই ব্র্যান্ডটার সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব এক্সাইটেড লাগছে।

সায়ন্তিকা বলেন, ‘ব্যোমকেশ’ একটা ব্র্যান্ড, একটা ফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে। এটার সঙ্গে যুক্ত হওয়াটাই আমার জন্য খুব স্পেশাল। এই ধরনের চরিত্র, এই ধরনের প্রেজেন্টেশন আমি আগে করিনি। এটা অবশ্যই নতুন আমার কাছে।

সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রচণ্ড এক্সাইটেড। ১ সেপ্টেম্বর আমার শুটিং রয়েছে। কীভাবে চরিত্রটি কথা বলবে, তার লুকস কেমন হবে… খুব স্ট্রং একটা প্রি-প্রোডাকশন হয়েছে। আমি খুব এক্সাইটেড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা