,

ভাবি-ভাতিজিসহ ৩ জনকে কুপিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক : সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাবি-ভাতিজিসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে তাহের মিয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার রাত সোয়া ৯টায় হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ঘাতক তাহের মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

vvv_48002

পুলিশ ও এলাকাবাসী জানায়, বীরসিংহ গ্রামের তাহের মিয়া এবং তার ভাই সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে তাহের মিয়া ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪০) ও তার মেয়ে শারমিন বেগমকে (২৭) খুন করে।

এ সময় তাদের প্রতিবেশী শিমুল মিয়া (২৫) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম। মুমূর্ষু অবস্থায় শারমিন ও শিমুলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তারা সেখানে মারা যান।

হামলায় আহত হয়েছেন জাহানারার ছেলে সুজাত মিয়া (১৩)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অপর ছেলে আরিফ মিয়া জার্মান প্রবাসী।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর