বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশ আহত, আটক ১০

Sylhet_Picসিলেট প্রতিনিধি: সিলেট নগরীর আম্বরখানায় পুলিশের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, হযরত শাহজালাল (র.) এর ওরস উপলক্ষে সোমবার সন্ধ্যার পর আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা-জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে আম্বরখানা পয়েন্টে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে ওই রাস্তায় প্রবেশ করতে চান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক মাসুদ কামাল সুফি। এ সময় তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এর কিছু সময় পর ৩৫-৪০ জন ছাত্রলীগ নেতাকর্মী আম্বরখানা পয়েন্টে এসে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এত ৬ পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষ চলাকালে পুলিশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাসুদ কামাল সুফিসহ ১০ জনকে আটক করে।

এদিকে, পুলিশের উপর হামলার ঘটনায় সোমবার রাতে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদি হয়ে ছাত্রলীগের ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃত ১০ জনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত