বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ২১ আগষ্ট উপলক্ষে প্রতিবাদ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

20160821_112051নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ২০০৪ সালের ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার ১২ তম বার্ষিকী উপলক্ষে আজ রবিবার সকালে নবীনগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে
আওয়ামীলীগ কার্যালয়ে নারী নেতৃ আইভি রহমান সহ নিহত ২৪ জন ও আহতদের স্মরণে প্রতিবাদসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহিলা আওয়ামীলীগের আহব্বায়ক অধ্যাপিকা নুরুন্নাহার বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সাদ্দম হোসেন, ছাত্রলীগের সভাপতি আবদ্দুল্লা আল নুমান,যুবলীগের সভাপতি সামস আলম, কাজী ইয়াবের হাসান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহির উদ্দিন চৌধুরী,জেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আহম্মেদ প্রমুখ। বক্তারা জঙ্গিবাদের বিরুদ্বে
সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানান নেতাকর্মীদের।