,

নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন

download (7)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। নিহত রাহাত মিয়া (১৭) উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের উত্তরপাড়া মহল্লার হাতিম মিয়ার ছেলে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক বন্ধু মুস্তাকিমকে (১৭) পুলিশ আটক করেছে।

শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে রাহাত তার বন্ধু ব্রাহ্মণহাতা গ্রামের মিজানুর রহমানের ছেলে মুস্তাকিমের সঙ্গে ঘুমাতে য়ায়। সকালে রাহাত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মুস্তাকিমের বাড়িতে আসে। এরপর তারা মুস্তাকিমের বিছানায় রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ জ্ঞিাসাবাদের জন্য মুস্তাকিমকে আটক করলে রাহাতকে পিটিয়ে হত্যার বিষয়টি স্বীকার করে। এরপর মুস্তাকিমের দেয়া তথ্যমতে ব্রাহ্মণহাতা গ্রামের গোলাম হোসেনের বাড়ির মেঝেতে গর্ত খুঁড়ে রাহাতের মরদেহ উদ্ধার করা হয়।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, কি কারণে রাহাতকে হত্যা করেছে সেটি এখনো স্পষ্ট করে যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদের জন্য মুস্তাকিমের মা মহিমা খাতুনকেও আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা