,

১৮ হাজার কারাবন্দিকে হত্যা

 

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় সরকারি কারাগারে বন্দি অবস্থায় অন্তত ১৮ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। ২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এসব বন্দিকে হত্যা করা হয়। বন্দিদের মারধর ও ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে বলে অ্যামনেস্টির দাবি।

syria_22539_1471513876

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তাদের সংগ্রহ করা তথ্যের মধ্যে নির্যাতনের শিকার হয়ে বেঁচে যাওয়া ৬৫ জনের সাক্ষাৎকার রয়েছে। তারা বন্দিশালায় নিপীড়নের বর্ণনা দিয়েছেন।

কারাবন্দিদের ওপর নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তবে সিরিয়ার সরকার বরাবর এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।’ইট ব্রেকস দ্য হিউম্যান: টর্চার, ডিজিজ অ্যান্ড ডেথ ইন সিরিয়াস প্রিজনস’ শীর্ষক প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করে অ্যামনেস্টি।

অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, সিরিয়াজুড়ে সরকারি কারাগারগুলোতে ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ৭২৩ জনেরও বেশি ব্যক্তি নিহত হয়েছেন।এই হিসাব অনুযায়ী কারাগারগুলোতে প্রতিদিন গড়ে ১০ বন্দির মৃত্যু হয়েছে, যা প্রতি মাসের হিসাবে দাঁড়ায় ৩০০ জন বা তারও বেশি। ২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর